এলাকার সম্পদ মানচিত্র
উপজেলা ভিত্তিক আবহাওয়া পূর্বাভাস (তথ্যসূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর)
বন্যার আগাম সতর্ক বার্তা
বন্যা সতর্কবার্তা (শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬): বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র নদের পানি সমতল গত চব্বিশ ঘণ্টায় প্রায় স্থিতিশীল রয়েছে। বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি সমতল হাতিয়া স্টেশনে বিপদসীমার প্রায় সাড়ে চার ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যা আগামী ৫ দিন প্রায় স্থিতিশীল থাকতে পারে। আগামী ৫ দিনের মধ্যে হাতিয়া স্টেশনে ব্রহ্মপুত্র নদের পানি সমতল বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় কাউনিয়া তারাপুর ও হরিপুর স্টেশনে তিস্তা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে যা আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ১ দিন স্থিতিশীল থাকতে পারে।
জনস্বার্থেঃ প্রভাতী প্রকল্প (এলজিইডি), ডিডিএম কম্পোনেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও রাইমস। ধন্যবাদ।
ইউনিয়ন ভিত্তিক বিপদাপন্নতার মানচিত্র
৫ দিনের বন্যার পূর্বাভাস (তথ্যসূত্র: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, পানি উন্নয়ন বোর্ড)
প্লাবন মানচিত্র